আপডেট : ২৪ August ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী ট্রাফিক বিভাগ। মঙ্গলবার মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে কাওছার আলী (৩০)। মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশ সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী একটি নেভি ব্লু রং এর পুরাতন পিকাপ নিয়ে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাট থেকে ফেরী যোগে পদ্মা নদী পার হবে। বিষয়টি ট্রাফিক ইন্সপেক্টরকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দৌলতদিয়া ফেরিঘাট পল্টন হইতে সামনে কাঁচা রাস্তার উপর চেকপোস্টে ডিউটি করতে থাকি। বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে একটি নেভি ব্লু রংয়ের পিকআপ ৩ নং ফেরি ঘাটে রাস্তা থেকে ফেরিতে ওঠার জন্য নামলে ওই পিকআপ থামানোর জন্য সংকেত দেন। তবে পিকআপ চালক গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পিকাপের সিটের পিছনে ফেন্সিডিল আছে বলে স্বীকার করেন। উপস্থিত সকলের সামনে পিকাপের সিটের পিছন থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও পিকাপ ভ্যানসহ মাদক ব্যাবসায়ীকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আসামিকে গ্রেপ্তার করে আসামি উদ্ধারকৃত মাদক ও পিকাপসহ গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১