বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০২১

ভারতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার, আহত ১০


ভারতের উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দশ জন।

গতকাল রবিবার দুটি আলাদা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বেলুন বিক্রেতারা বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এসব দুর্ঘটনা ঘটে।

তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১