আপডেট : ২৩ August ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন ও ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। আজ সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ২ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নওগাঁ, নাটোর ও চুয়াডাঙ্গার ১ জন করে। এদিকে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ৮৪তম দিনে মোট ১১৯২ জন মারা গেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৪৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৬৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.১৫%। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ২৩৮ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১