আপডেট : ১৭ August ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এলাকার পূর্বতেনা পচা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ড্রেজার মালিককের নাম মো. মিনু সরদার (৪০)। সে স্থানীয় ইউনিয়ন পরিষদ দেবগ্রামের সংরক্ষিত মহিলা আসনের শাহনাজ মেম্বারের স্বামী। মিনু সরদার দীর্ঘদিন মরা পদ্মায় বালু উত্তোলন করে আসছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন । গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম তিনি সরেজমিনে গিয়ে দেখেন পূর্বতেনা পচার একটি দুর্গম এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে একজনের ভিটা ভরাট করছিলেন মিনু সরদার। তখনই তাকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন একটি নদী ভাঙ্গন এলাকা ওই এলাকার মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটছিল মিনু সরদার। এ সময় তাকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১