আপডেট : ১৬ August ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির উদ্যোগে "বঙ্গবন্ধু কাল থেকে কালান্তর" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বশেমুরবিপ্রবি প্রেসক্লাব। বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা সভাটি লাইভ দেখানো হবে। আগামী ১৮ই আগস্ট বুধবার রাত ৮.০০ টায় অনলাইন মাধ্যম জুম প্লাটফর্মে আলোচনা সভাটি শুরু হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া, মূখ্য আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির, মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব আলোচনা সভাটির সভাপতিত্ব করবেন। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১