বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০২১

শোক দিবসে কোরআন খতম আদায় ও পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদরাসায় মাদরাসায় পৃথক ভাকে ২৫০ বার কোরআন খতম আদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় পৌর সভা হল রোমে খতমে কোরআন আদায় শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা ও বর্তমান করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আলেম উলামা, রাজনৈতিক নেতা, পৌর কর্মকর্তা কর্মচারী, কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্ব:তস্ফুর্ত ভাবে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, মাও: আসআদুজ্জামান, মাও: আবু আব্দুল্লাহ, মাও: নুরুল ইসলাম বাবুল, মাও: হাবিবুল্লাহ বাহার, মাও: আব্দুল বাছির আল মাহদি প্রমূখ। তাছাড়া কোরআন খতম আদায়কারী মাদরাসাগুলোতে ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর শহরসহ উপজেলার প্রায় ৩৫ টি কওমী মাদরাসার হেফজ বিভাগের প্রায় ৭ শতাধিক ছাত্র কোরআনে হাফেজ তালেবে এলেমে এতে অংশ নিয়ে ২৫০ বার তারা খতম আদায় করেন । ধারাবাহিক ভাবে সকাল বিকাল রাতে পড়ে তারা গত ৩ দিনে কোরআন খতম আদায়ের কাজ শেষ করে পৃথক ভাবে তারা আদায়কৃত মাদরাসা মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

এদিকে বাদ জোহর বড় বাজার দারুল কোরআন হাফিজিয়া মাদরাসাও এতিম খানার খতমে কোরআন মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা মো. বাবুল পারভেজ, আলহাজ্ব বিল্লাল হোসেন, হাফেজ আব্দুল্লাহ প্রমূখ।

কোরআন খতম আদায়কারী উল্লেখ যোগ্য মাদরাসাগুলো হলো দারুল কোরআন হাফিজিয়া মাদরাসাও এতিম খানায়, জামিয়া জামিয়া মাজহারুল হক দারুল উলুম দেবগ্রাম, জামিয়া মহিউসুন্নাহ, নাসিরুল উলুম আনন্দপুর মাদরাসা, ইকরা দারুল উলুম মাদরাসা, আলতাফিয়া দারুল উলুম মাদরাসা, উপজেলার রাজেন্দ্রপুর দারুল উলুম মাদরাসা, নুরপুর আছিয়া খাতুন মাদরাসা, বাউতলা হাফেজিয়া মাদরাসাসহ আরো বেশ কয়েকটি মাদরাসা রয়েছে।

বড় বাজার দারুল কোরআন হাফিজিয়া মাদরাসাও এতিম খানার পরিচালনা কমিটির সাধরিণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আজ এই দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর দক্ষ নেতৃত্বে অনেক রক্তের বিনিময়ে বাঙ্গালী স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রাম আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাই ইতিহাস তার কাছে ঋণী হয়ে আছে। তিনি আরও বলেন ৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথঘামী সেনাসদস্যদের হাতে তিনিসহ পরিবারের সদস্যরা শহীদ হন। তিনি বঙ্গবন্ধুসহ ওই দিনে অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১