বাংলাদেশের খবর

আপডেট : ১৫ August ২০২১

জাতির পিতার মাগফিরাত কামনায় তথ্য অফিসের দোয়া


সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার স্বরণে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ রোববার (১৫ আগস্ট) বাদ জোহর জেলা কালেক্টরেটর জামে মসজিদে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্বার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসেন প্রমুখ।

এর আগে, সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে এবং ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে জেলা পরিষদের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও জেলা তথ্য অফিসের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের প্রতিটি ক্ষেত্রে দেশপ্রেম, প্রজ্ঞা, ত্যাগ, কঠোর মনোবল ও সাহসিকতা তাকে বিশ^ দরবারে অবিসংবাদিত করেছিল। দেশবাসী তাকে পরম বিশ্বাস ও আস্থার সঙ্গে অন্তরে স্থান দিয়েছেন। তিনি ছিলেন সর্বস্তরের মানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঅম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১