আপডেট : ১৫ August ২০২১
নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ রবিবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধরু মুর্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা পক্ষ থেকে, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, নড়াইল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, জেলা ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, সদর উপজেলা প্রশাসন, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বঙ্গবন্ধু স্কোয়ার্ডসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, যুবঋনের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, কবিতা,রচনা,চিত্রাংকন,হমদ-নাথ প্রতিযোগীতা, খাবার বিতরণ,দোয়া ও মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু , পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু,সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর্যাল ও প্রতিকৃতিতে পুস্পমাল্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি অ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু , পৌর মেয়র আঞ্জুমান আরাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিভিন্ন উপজেলায় সরকারি- বে-সরকারি প্রতিষ্ঠান ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১