আপডেট : ১৪ August ২০২১
বগুড়ার তিনটি হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় জন মারা গেছেন ১৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৫ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১৫২ জন। করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ৪ জন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও টিএমএসএস হাসপাতালে ১ জন। এছাড়া উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছে। আজ শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭১ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১