বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০২১

মিঠাপানির আরো একটি নারী কুমির এলো পার্কে


গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মিঠাপানির আরো একটি  মিঠা পানির নারী কুমির এলো। আমাদের দেশে বহু আগেই বিলুপ্ত মিঠাপানির কুমির। তবে  বহুদিন পর পর নদীতে জেলেদের জালে আটকা পড়ে মিঠা পানির কুমির। ফরিদপুর থেকে উদ্ধার হওয়া মিঠা পানির নারী কুমিরটি পার্কে এনে রাখা হয়েছে। তবে এখনো একই জলাশয়ে তাদের মিলানোর সুযোগ হয়নি। আজ বুধবার দুপুরে পার্কে আনা হয় এ নারী কুমিরটিকে। এর আগেও রাজশাহী থেকে উদ্ধার হওয়া একটি পুরুষ কুমির পার্কে আনা হয়েছিল। এখন পার্কে মিঠা পানির বিলুপ্ত হওয়া তিন জোড়া কুমির হলো। একটি পুরুষ পাঁচটি নারী।

জানা যায়, ফরিদপুর সদরের নর্থ চ্যানেল এলাকার একটি জলাশয় থেকে গত ৯ আগস্ট  উদ্ধার করা হয় কুমিরটি । পরে সেটি নির্দিষ্ট কিছু নিয়ম শেষে সাফারি পার্কে আনা হলো আজ  বুধবার। পরে কুমিরটিকে পার্কের একটি পুকুরে (জলাশয়ে) রাখা হয়। 

উদ্ধার হওয়া কুমিরটি সাফারি পার্কে নিয়ে আসেন করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবীর। পরে তিনি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার আনিসুর রহমান জানান, উদ্ধার করে আনা কুমিরটি মিঠাপানির। এটি মিঠাপানির নারী  কুমির। পার্কে আগেও একটি মিঠা পানির পুরুষসহ ৫ টি কুমির আছে।  তিনি আরো জানান  পুরুষটি রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছিল। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী  কিছু দিন পরে পুকুরে(জলাশয়ে) রাখা হবে। তিনি বলেন আগের পুরুষ কুমিটির বয়স আনুমানিক ১২/১৩ বছর হবে আর এ নারী কুমিরটির বয়স ১০/১১ হতে পারে। মিঠা পানির পুরুষ কুমির বারো থেকে পনের বছরে প্রাপ্ত বয়স্ক হয়। অন্য দিকে নারী কুমির আট থেকে দশ বছরে প্রাপ্তবয়স্ক হয়।  

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, বাংলাদেশে মিঠা পানির কুমির ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এখন পার্কে দুটি মিঠা পানির কুমির রয়েছে। যাদের একটি নারী অন্যটি পুরুষ কুমির।  তিনি বলেন অধিক গুরুত্ব দিয়ে সংরক্ষণ করেছি কুমিরগুলো । প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। পুরুষসহ কুমিরকেগুলো একটি জলাশয়ে  রাখতে পারলে কোনো একটি সুখবর আসতে পারে। আমরা আলাদা নজর রাখবো বিলুপ্ত এ কুমিরগুলোর ওপর ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১