আপডেট : ১১ August ২০২১
করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। আজ বুধবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের পণ্যবাহী গাড়ি গণপরিবহণ চলাচল করায় ঢাকামুখী যান ও যাত্রীদের চাপ বেড়েছে।দেখা গেছে বাস ও ট্রাকের দীর্ঘ সিরিয়াল। ফেরি স্বল্পতা, পদ্মায় তীব্র স্রোত ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের বেশকিছু গাড়ি দৌলোদিয়া পাটুরিয়া চলে এসেছে। যার ফলে দৌলতদিয়ায় বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি।এমনটাই মনে করছেন দৌলতদিয়ার বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৬০০ যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। এ ছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন বাংলাদেশের খবর কে বলেন, আমাদের ১৩টি ফেরি চলাচল করছে। পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই ঘাট এলাকায় এসে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে দ্রুত ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লকডাউন শিথিল হাওয়া যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে ও অপচনশীল ট্রাকের ও চাপ বেড়েছে।তবে আমরা পণ্যবাহী ও যাত্রীবাহী বাস সিরিয়াল অনুযায়ী পারাপারের জন্য কাজ করে যাচ্ছি । এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া লঞ্চ ঘাট এর সুপারভাইজার মিলন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি লঞ্চ চলাচল করছে যাত্রীরা স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছে। দৌলতদিয়া নৌ-ফাঁড়ির (ওসি) মুন্নাফ হোসেন জানান, যাত্রীদের স্বাভাবিকভাবে পারাপার নিশ্চিত করার জন্য নৌ পুলিশ কাজ করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১