বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০২১

রামেক হাসপাতালে করোনায় আরো ২১ জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৭১ তম দিনে মোট ১০৫৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁ ও পাবনার ৪ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নাটোরের ১ জন মারা গিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৮১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পর বর্তমানে এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ৩৮০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১