বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০২১

পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা


১৭ দিনের ব্যবধানে ফের পদ্মা সেতুর পিলারে রো রো ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে একটি ফেরির মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

এতে পিলার ক্যাপের ২ ফুট খসে গেছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খাওয়া ফেরির নাম ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’।

মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, সেতুর খুঁটির দক্ষিণ-পশ্চিম কোণ এবং ফেরির পেছনের অংশে ক্ষতি হয়েছে।

এদিকে এ বিষয়ে বিআইডব্লিউটিসির ম্যানেজার শাফায়েত হোসেন জানান, ধাক্কার সময় ফেরিতে থাকা একটা মালবোঝাই ট্রাকের মালামাল প্রাইভেটকারে পড়ে সেটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনার আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১