বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০২১

আখাউড়া স্বাস্থ্যকমপ্লেক্সে টিকা দেওয়া বন্ধ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনার টিকা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকায় টিকা নিতে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য লোকদের দুর্ভোগ পোহাতে হয়। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, আমরা প্রত্যাশা করছি আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যথারীতি টিকা দেয়া হবে। তবে টিকা না থাকার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যলয়ে জানানো হয়েছে বলে জানায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, টিকা না থাকার কারণে সকাল থেকেই সাময়িকভাবে টিকা দেয়া কার্যক্রম বন্ধ করা হয়। টিকা নিতে আসা লোকদেরকে না থাকার বিষয়টি জানালে তারা এসে ফিরে যায়।
পৌর শহরের খড়মপুর এলাকার গৃহিণী তাহমিনা আক্তার লিপি বলেন, টিকা নিতে গত ৬ দিন আগে রেজিস্ট্রেশন করেন তিনি ।ম্যাসেজ অনুযায়ী তার আজ ছিল টিকা নেওয়ার তারিখ। কিন্তু সকাল ১০টায় হাসপাতালে এসে তিনি লোকজনের কাছ থেকে শুনতে পান টিকা নেই। এই কথা শুনে তার মনটা খুবই খারাপ হয়ে যায়।

উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মাজহারুল ইসলাম বলেন, গত ৩ দিন আগে রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু এখনো তার কোন ম্যাসেজ আসেনি। তিনি বলেন লোকমুখে শুনেছি শুধু রেজিস্ট্রেশন করলেই টিকা দেয়া যাবে তাই আসা। তবে হাসপাতালে এসে জানতে পান সকাল থেকে এখানে টিকা দেওয়া কার্যক্রম বন্ধ রয়েছে। এখন টিকা নিতে আমাদের চিন্তা আরো বেড়ে গেছে।

উপজেলার আজমপুরের ফোরকান মিয়া বলেন গত ৪ দিন আগে স্বামী স্ত্রী দুজন টিকা নিতে রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু এখনো তাদের কোন ম্যাসেজ আসেনি। শুধু রেজিস্ট্রেশন করলেই টিকা দেয়া যাবে এই খবরে তাই সকালে হাসপাতালে আসা। কিন্তু এসে তিনি দেখেন লোকজন টিকা ছাড়া চলে যাচ্ছে । আগত লোকজনরা বলেন হাসপাতালে টিকা নেই। তাই চলে যাচ্ছি। মো. মুর্শিদ মিয়া বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতি ভালো নেই। তাই টিকা নিতে গত ৬ দিন আগে স্বামী-স্ত্রী ও মেয়ের রেজিস্ট্রেশন করা হয়। আজ টিকা নেওয়ার তারিখ ছিল। অনেক কষ্টে তাদেরকে নিয়ে টিকা নিতে হাসপাতালে আসা হয়। কিন্তু টিকা না থাকার কারণে তাদের চলে যেতে হলো। কখন টিকা আসবে হাসপাতালের কেউ কিছু বলেনি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন , এই স্বাস্থ্যকমপ্লেক্সে টিকা না থাকার কারণে সাময়ীক ভাবে আজকে টিকা দেয়া কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যলয়ে জানানো হয়েছে। যাদের টিকার তারিখ আজ ছিল, তাদেরকে পরবর্তীতে দেয়া হবে। আশা করছি আগামীকাল থেকে পুনরায় টিকা কার্যক্রম শুরু হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১