বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০২১

আখাউড়ায় ১০ উদ্যোক্তাকে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্থ ১০ জন উদ্যোক্তাকে এক লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা শাখা অফিস এ আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি সমবায় সমিতির সভাপতি মোঃ মুমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা

বিআরডিবি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, বিআরডিবি কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, প্রনোদনা ভোগী উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিআরডিবি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ ২০জন উদ্যোক্তা বাছাই করে তালিকা করা হয়। তালিকা অনুযায়ী এক লক্ষ টাকা করে ১০ জন উদ্যোক্তাকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়। পরবর্তীতে আরও ১০ জনকে ১০ লক্ষ টাকা প্রণোদনা দেওয়া হবে বলে জানান। পর্যায়ক্রমে বাকীদেরকে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার প্রণোদনা প্রাপ্ত সুবিধাভোগীদেরকে অনুরোধ করে বলেন প্রণোদনার ঋণের টাকা সঠিক ভাবে কাজে লাগিয়ে সফলতা অর্জন করবেন। ঋণ নিয়ে যেন আবার ঋণগ্রস্থ হয়ে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন। তিনি সকলের সফলতা কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১