বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০২১

রেনু না থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু হয়ে উঠতে পারতেন না: চুমকি


আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনকের সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন নেছা রেনু না থাকলে জাতির পিতা বঙ্গুবন্ধু হয়ে উঠতে পারতেন না। সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক যৌথভাবে আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুমকি বলেন, জাতির পিতা লাহোর কারাগারে বন্দি থাকা অবস্থায় প্যারোলে মুক্তির সুযোগ থাকলেও বঙ্গমাতা তা গ্রহণ করনেনি। তিনি চেয়েছেন বাঙ্গালী জাতির জন্য তিনি প্যারোলে নয়, নিঃশর্তে মুক্তি নিয়ে ফিরে আসবেন। ৪ হাজার ৪৬২ দিন বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় দলকে বিভিন্ন পরামর্শ দিয়ে সুসংগঠিত করে রাখতেন বঙ্গমাতা।

চুমকি আরো বলেন, মাত্র ৭ বছর বয়সে বাবা-মা, দাদাকে হারিয়ে জাতির জনকের মায়ের কাছেই লালিত-পালিত হন ফজিলাতুন নেছা রেনু। তারপর পারিবারিকভাবেই শেখ মুজিবুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনেক ইতিহাসের স্বাক্ষী জাতির জনকের সহধর্মীনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় অন্যদের মধ্যে কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, মহিলা সংস্থার সমন্বয়কারী জেসমিন আক্তারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে স্থানীয় ৭ জন অসহায়-দুঃস্থ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে ৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১