বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০২১

স্বরূপকাঠিতে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক


পিরোজপুরের স্বরূপকাঠিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সম্রাট (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে নেছারাবাদ থানার এস আই আল মামুনের নেতৃত্বে এএসআই শরীফুল ইসলাম ও এএসআই নাঈম বেপারী সহ একদল পুলিশ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সম্রাট নেছারাবদ উপজেলার সোহাগ দল ইউনিয়নের হারুন তালুকদারের ছেলে।

এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আসামিকে আজ সোমবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১