আপডেট : ০৮ August ২০২১
টাঙ্গাইলে ১৯ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার (৮ আগস্ট) ভোর রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার (মধ্যপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে আঃ রাজ্জাক (৩৫), ইনসান আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে সফি (৩২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার মকবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩৫)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১৯ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারও করে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী ও ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করেও থাকেন তারা। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১