বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০২১

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিল ফিনলে টি কোম্পানী


করোনা রোগিদের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ হাজার লিটার অক্সিজেনসহ ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে ফিনলে টি কোম্পানি।

আজ শুক্রবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০ হাজার লিটার অক্সিজেনসহ ১০টি অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেমস ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী, বাংলাদেশিয় চা সংসদেরর (বিটিএ) সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী, বালিশিরা চা বাগানের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন আহমেদ, ফিনলে টি কোম্পানির বালিশিরা  হাসপাতালের মেডিকেল অফিসার ডা.নাদিরা খানম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১