বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০২১

কালিয়াকৈরে ৪৬তম জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


গাজীপুরের কালিয়াকৈরে ১৫ আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে (৬ আগষ্ট) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চান্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ৪৬ তম জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা হয়।

এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়।

আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপিকা নার্গিস আক্তার , পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলীম, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, আখতারুজ্জামান, শাহাদাত হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ, পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ বারেক,  পৌর সেচ্ছাসেবক লীগের সাধান সম্পাদক স্বপন সরকার, রুবেল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১