বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২১

করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু


করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে। এ ছাড়া নতুন করে ১২ হাজার ৭৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১