আপডেট : ০৫ August ২০২১
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার করার সময় পানিতে ডুবে নিহাত(৬) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু নিহাত উপজেলার নরহরিপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এঘটনা ঘটে। স্থানীয় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবির স্থানীয়দের বরাদ দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পাশে পুকুরে কয়েকজন শিশু গোসল করছিল এবং শিশু নিহাত পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় সবার অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে খোঁজা খোঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। পরে, স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবুল কাসেম তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১