আপডেট : ০২ August ২০২১
মা বিড়ালটির দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয়। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়। বেঁচে থাকে আরেকটি ছানা। কিন্তু প্রকৃতির খেয়ালে মাহারা বাচ্চাটিকে বাঁচাতে ছুটে আসে একটি কুকুর। শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ দুধ খাওয়ানো। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মাহারা বিড়ালের বাচ্চাটি। উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পল্লী চিকিৎসক শ্রী আশিষ চন্দ বর্মনের বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, মা হারা বিড়াল ছানাটিকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সবকিছু দিয়েই বাচ্চাটিকে আঁঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে। এবিষয়ে আশিষ চন্দ্র বলেন, মমতাময়ী এই কুকুরটা অনেক দিন যাবত এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে বিশ্বাস হয়নি। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি বিড়াল কুকুরের দুধ খাচ্ছে। এ যেনো অন্যরকম মমতা ও ভালোবাসা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটি এক প্রাণির সঙ্গে অন্য প্রাণির ভালোবাসা মাত্র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১