আপডেট : ০২ August ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে ইঁদুরে বিষ খেয়ে এক নারী আত্মহত্যা করেছে। সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। নিহত নারী কালিয়াকৈর উপজেলার কোটবাড়ি এলাকার হাসেম আলীর মেয়ে পপি আক্তার (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মায়ের সাথে অভিমান করে পপি আক্তার আত্মহত্যার উদ্দেশ্যে শনিবার দিনের বেলা বিষ পান করেন। পরিবারের লোকজন পপির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বুঝতে পেরে চিকিৎসার জন্য প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনিত হওয়ায় চিকিৎসক মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় বিষপানের দুইদিন পর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক পপি আক্তারকে মৃত ঘোষণা করেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান সবুর নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১