বাংলাদেশের খবর

আপডেট : ০২ August ২০২১

কাঠালিয়া করোনায় কেড়ে নিল আরো এক শিক্ষকের প্রাণ


ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬৯ নং পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা বেগম (২৮) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...........রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকার মালিবাগে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ আগষ্ট রোববার রাত ১০ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মর্জিনা বেগম উপজেলার পূর্ব ছিটকী গ্রামের গোলাম মোস্তফা হাওলাদারের মেয়ে। চার মেয়ের মধ্যে সে দ্বিতীয় ছিল।

তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ.এম রকুনুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তারা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন এবং প্রাথমিক পরিবারের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা গভীর শোক প্রকাশ করছেন। সোমবার সকাল ১০ টায় নিজ বাড়ীতে মরহুমার জানাজা নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ এক সপ্তাহ আগে উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক, শহীদ রাজা ডিগ্রী কলেজ ও ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন ও কিছু পূর্বে নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১