আপডেট : ০২ August ২০২১
জিয়াবুল হক, টেকনাফ পুলিশ সুত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ ও'সির নির্দেশে এস. আই মিলটন মন্ডল নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ২ আগস্ট সোমবার ভোর রাত ৩ টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকার মোঃ হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জাংগি জালের ভিতর অভিনব কৌশলে লুকানো ৯৬ লাখ টাকার দামের ৩২ হাজার ইয়াবা, স্বর্ণ, টাকা ও ২টি মোবাইল ফোনসহ মোট কোটি টাকার দামের চোরাই পণ্যসহ হামিদা খাতুন (৪০) ও মোঃ হোসেন (৫২) কে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত স্বামী-স্ত্রীকে মাদক আইনে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এক অভিযানে কোটি টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী কে আটক করেছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১