বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০২১

কালিয়াকৈরে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ


গাজীপুরের কালিয়াকৈরে লকডাউনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ,ক, ম মোজাম্মেল হক এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে রবিবার দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,  কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী, ওসি তদন্ত আবুল বাশার, ওসি অপারেশন পারভেজ আহমেদ কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু,কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরো মিয়া সাধারণ সম্পাদক রেজাউল করিম,  গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম তুষার প্রমুখ, পরে গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১