আপডেট : ৩০ July ২০২১
আগামী শনিবার (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) অক্সফোর্ডের আরো ১৩ লাখ ডোজ করোনা টিকা দেশে আসছে। আজ শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে টিকা আসার এ বিষয়টি জানা যায়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে আগামী বুধবারের (৪ আগস্ট) মধ্যেই আসছে। অক্সফোর্ডের এ ১৩ লাখ টিকা বৈশ্বিক টিকা জোটের কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে আসবে। স্বাস্থ্য অধিদফতরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, জাপান থেকে কোভ্যাক্সের কর্মসূচির আওতায় এ ১৩ লাখ টিকা দেশে আসবে দু’টি চালানে। প্রথম চালান শনিবার ও দ্বিতীয় চালান বুধবার দেশে পৌঁছাবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখেরও বেশি মানুষ। নতুন এ ১৩ লাখ টিকা পেলে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার প্রহর শিগগিরই শেষ হবে বলে মনে করছে অধিদফতর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১