বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০২১

সোনারগাঁয়ে ২ শিশুসহ ৩৪ জন করোনায় আক্রান্ত


সোনারগাঁয়ে ২ শিশুসহ নতুন করে আরো ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৭৬ জনের নমুনা পরিক্ষা করে ৩৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় সনাক্তের হার ৪৪ শতাংশ।

আজ শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য জানান।

শুক্রবার দুপুরে পাওয়া তথ্যনুযায়ী ৭৬ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করে ৩৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ বছরের ১ ছেলে ও ৯ বছরের ১ মেয়ে শিশু করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮২ জন। মৃত্যুবরণ করেছেন ৪৭ জন ও সুস্থতা লাভ করেন ১৫৫২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১