বাংলাদেশের খবর

আপডেট : ২৬ July ২০২১

বিদ্যুৎস্পৃষ্টে মরল কৃষকের ৫ গরু


পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে। ক্ষতিগ্রস্ত গরুর মালিক জানান, পাঁচটি গরু নিয়ে ফসলি মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর পল্লী বিদ্যুতের একটি খুঁটির নিচে গরু আসার সঙ্গে সঙ্গে একটি গরু মাঠিয়ে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। পরবর্তীতে একই কায়দায় অন্য চারটি গরুর ছটফট করে ঘটনাস্থলে মারা যায়। এ সময় তিনি লক্ষ করে দেখেন, খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। খবর পেয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পল্লী বিদ্যুতের কুমিল্লা অঞ্চলের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ফরিদ মিয়া মজুমদার ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১