বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২১

ভোলায় পাগলা কুকুরের কামড়ে ১৩ পথচারী আহত


ভোলার চরফ্যাশনে পাগলা কুকুরের কামড়ে ১৩ পথচারী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক, আসলামপুর, মাদ্রাজ হামিদপুর ও জিন্নাগড় ফ্যাসনগঞ্জ এলাকায় কুকুরটি কামড়ে নারী ও শিশুসহ ওই ১৩ পথচারীকে আহত করে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেয়া হয়ে। 

কুকুরের কামড়ে আহতরা হলেন, ফ্যাসনগঞ্জের বাসিন্দা মিজান (২১), জিন্নাগড়ের বাসিন্দা রাকিব (৪), মাদ্রাজের বাসিন্দা শাহিনুর (২২), আসলামপুর আয়শাবাগের বাসিন্দা ফরহাদ (৯), একই এলাকার বাসিন্দা ইয়াছিন (৬), হামদিপুরের বাসিন্দা সামিয়া (১৭), আট কপাট এলাকার মেহেদী হাসান (১০), আয়েশাবাগ এলাকার সানজিদা (৭), আহাদ (৭) নতুন স্লুইসগেট এলাকার জিহাদ (১১), আসলামপুরের সারমিন (৬), বেতুয়া স্লুইসগেট এলাকার আলাউদ্দিন (৩৫) ও ফাতেমাবাদ গ্রামের নুহা (৫)। 

তবে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন জমাদার জানান, চরফ্যাশনে অন্তত ৩০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। এদের অনেকেই হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় এমন উদ্বেকজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাক বলেন, আহতদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১