বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০২১

লালমনিরহাটে আ. লীগ নেতার কোরবানির মাংস বিতরণ


দীর্ঘ সময় ধরে চলে আসা করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা দিনে আয় করে দিনে খায় এমন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। অভাবী ওইসব মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান ঈদের দিন ছুটে যান কলোনীতে। তিনি বুধবার বিকালে কলোনীবাসীদের হাতে তুলে দেন ৩কেজি করে কোরবানির মাংস ও দুই কেজি করে পোলাও চাল।  ঈদেরদিন মাংস ও পোলাও চাল  পেয়ে বাঁধভাঙ্গা জোয়ারে ভাসছে কলোনীবাসী। তারা মানবিক নেতা সুমন খানের জন্য দোয়া করেন।

এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম রাব্বি,  আর কে সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আর কে রোহান প্রমুখ উপস্থিত ছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১