আপডেট : ১৮ July ২০২১
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী সাউদেরখাল ও গয়নাঘাটা ব্রিজের অ্যাপ্রোচ সড়ক খানাখন্দে ভরে গেছে। ব্রিজের দুইপাশের সড়কে ছোট-বড় গর্ত হয়ে এ্যাপ্রোচ সড়কটি মরন ফাঁদে পরিনত হয়েছে। ফলে সড়ক এলাকায় বৃদ্ধি পেয়েছে দূর্ঘটনা। বরিশাল সওজ সূত্রে জানা গেছে, ডব্লিউ,বি,বি,আই,পি প্রকল্পের আওতায় ২০১৯ সালের ১২ মার্চ ব্রিজসহ অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বিএনকো ট্রেডার্স। পরবর্তীতে আরও দুই দফা সংস্কার করা হয়েছে এ্যাপ্রোচ সড়কটি। স্থানীয় আব্দুল ওহাব মোল্লাসহ একাধিক বাসিন্দারা জানান, অ্যাপ্রোচ সড়ক নির্মাণের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিন্মমানের সামগ্রী ব্যবহার করে সড়কটি নির্মাণ করেছে। ফলে নির্মাণ কাজ শেষ হতে না হতেই সড়কের কাপের্টিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এমনকি পরপর দুইবার সড়কটি সংস্কার করলেও এখনো ছোট বড় গর্ত রয়েছে সড়কটিতে। ঈদুল আজহার পূর্বে এ্যাপ্রোচ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে সওজের উপসহকারী প্রকৌশলী অরুন কুমার বিশ্বাস জানান, এ্যাপ্যোচ সড়কটির সংস্কার কাজ চলমান রয়েছে। দু’একদিনের মধ্যেই সড়কটির সংস্কার সম্পন্ন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১