আপডেট : ১৮ July ২০২১
বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় জন মারা গেছেন ১৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জনএবংউপসর্গ নিয়েমারা গেছেন ১২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৬জন। করোনায় আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৪ জন। তারা হলেন- কাহালু উপজেলার ফাতেমা (৫৫), সদর উপজেলার এজাজুল (৪৫), সদর উপজেলার আনোয়ার (৬৫) , সদর উপজেলার আজিজুল (৮২) । এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালে মৃত্যুবরণকারীরা হলেন- সদর উপজেলার রাজিয়া (৬০), সারিয়াকান্দি উপজেলার নূরজাহান (৬১), সদরের সাহেরা (৪০) । আজ রোববার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জনডা. মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১৫ নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ০৭ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১