বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২১

সংবাদপত্র হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিলো বসুন্ধরা গ্রুপ


দেশব্যাপী সংবাদপত্র পৌঁছে দেয়ার কারিগর হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিলো বসুন্ধরা গ্রুপ। আজ শনিবার দুপুরে নিজ বাসভবনে সংগঠনগুলোর নেতাদের হাতে এ উপহার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

সায়েম সোবহানের হাত থেকে উপহার গ্রহণ করেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি হাজী মো. শাহাবুদ্দিন, পত্রপত্রিকা বিতরণকারী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার সাদেকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আলী। এছাড়াও হকার্স ইউনিয়নের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সহ আরও অনেকে।

ঈদ উপহার প্রদান শেষে দেশের পত্রিকার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা ও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১