আপডেট : ১৪ July ২০২১
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেকর্ড ২৫ জন মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এরা মারা যান। এ হাসপাতালে করোনায় একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ২৯ জুন করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জন মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও চারজন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন, ১০ জুলাই ১৪ জন, ১১ জুলাই ১৯ জন, ১২ জুলাই ১৪ জন এবং ১৩ জুলাই ১৯ জনের মৃত্যু হয়েছে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে। হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন এদের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের তিনজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন এবং যশোরের একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ৪ জন, ১৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১