বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজট


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার মাঝে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতু বন্ধ করে দুদিন ধরে সংস্কার কাজ করার কারণে মহাসড়কে ১৬ কিলোমিটার এলাকাজুড়ে আজ মঙ্গলবার ভোর থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ দিকে লাঙ্গলবন্ধ সেতু বন্ধ থাকার কারণে বিভিন্ন যানবাহন সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা হয়ে বন্দর উপজেলার ভেতর দিয়ে এবং মদনপুর, আড়াইহাজার সড়ক দিয়ে সোনারগাঁয়ের বারদি হয়ে মোগরাপাড়া চৌরাস্তা হয়ে ঢাকা-চট্টগ্রাম আসা যাওয়া করছে।

এ দুটি আঞ্চলিক সড়ক অপ্রশস্থ হওয়ার কারণে যানবাহনের চাপে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে গতকাল ভোর থেকে পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত যানবাহন দুর্ভোগে পড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে বন্দর নবীগঞ্জ ও ও নয়াপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের চালক নুরুল ইসলাম জানান, গতকাল রাত ৪টায় ঢাকা থেকে পণ্য নিয়ে গাড়ী ছেড়েছি। দুপুর ২টায় কাচঁপুর পর্যন্ত পৌছাতে পেরেছি। এখন ৭ ঘন্টা ধরে একই স্থানে বসে আছি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লাঙ্গলবন্ধ সেতু বন্ধ থাকার কারণে মহাসড়কে থেকে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরশনে কাজ করে যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১