বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০২১

আখাউড়ায় বাজারে উঠছে দেশী প্রজাতির মাছ 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত কয়েক দিন ধরে বৃষ্টিপাতের হওয়ায় নিম্নাঞ্চলে খাল-বিলে জলাশয়ে নতুন পানি জমতে শুরু করেছে। সেই সাথে ফসলের জমিতে পানি থই থই করায় জাল, বেড়জাল, চাই, খরাসহ বিভিন্ন উপকরণ দিয়ে  মাছ ধরায় মেতে উঠেছে  নানা বয়সী লোকজন। স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে দেশীয় প্রজাতির নানা রকমের মাছ । দাম ও রয়েছে তুলনামূলকভাবে অনেক কম। বাজারে দেশীয় মাছের সরবরাহ বৃদ্ধিতে স্বস্তি ফিরে আসায় খুশি সাধারণ ক্রেতারা ।

খোঁজ নিয়ে জানা যায়, গত বেশ কয়েকদিন ধরে  প্রচুর পরিমানে বৃষ্টিপাত হওয়ার  ফলে খাল বিল, জলাশয়ে পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নিচু এলাকার জমিগুলোতে  পানি আসতে থাকায়  দেশীয় নানা প্রজাতির ছোট মাছ  আসছে। স্থানীয় লোকজন জাল,  ধর্মজাল, চাই, খরাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে  নতুন পানি থেকে দেশীয় প্রজাতির নানা রকমের মাছ ধরে তা স্থানীয় বাজারে বিক্রি করছেন। 

সুজন চন্দ্র দাস বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি বাড়ছে। জাল দিয়ে সকাল বিকাল দেশীয় প্রজাতির ছোট মাছ ধরা হচ্ছে। নিজেদের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে ওইসব মাছ বিক্রি করছেন । গত কয়েক দিন ধরে দৈনিক ৪শ টাকার উপর তিনি মাছ বিক্রি করছেন বলে জানায়।

মহসিন মিয়া বলেন, এসময় খাল বিল জলাশয়ে যে পরিমান পানি থাকার কথা ছিল কিন্তু নেই। গত বেশ কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় নিম্ন এলাকায় কিছুটা পানি বাড়ছে। তাই ধর্মজাল  দিয়ে মাছ ধরছেন তিনি। গত দুই দিনে ৮শ টাকার মাছ বিক্রি করেছেন বলে জানায়।

ক্রেতা মো. তাজু মিয়া বলেন, গত বেশ কয়েক দিন ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির ছোট মাছ বাজারে দেখা যাচ্ছে। যা তুলনামূলক অন্যন্যা সময়ের থেকে অনেক কম দাম। তাই ২ কেজি ছোট মাছ কেনা হয়।

মো. মজনু  মিয়া বলেন, বাজারে দেশীয় প্রজাতির মাছ সব সময় পাওয়া না যাওয়ায় ইচ্ছে থাকলে ও তা খাওয়া হয় না। তবে যদিও কিছু উঠে তা থাকে অনেক দাম। গত কয়েক দিন ধরে বৃষ্টিপাতের কারণে নানা প্রজাতির দেশীয়  মাছ বাজারে উঠছে।  দাম কম থাকায় তিনি খুবই খুশি। লিয়াকত হোসেন বলেন, চাষের মাছ খেতে ভালো লাগে না তাই নতুন পানির দেশীয় মাছ দেখে ক্রয় করা হয়। দেশীয় মাছের স্বাদই অন্যরকম বলে জানায়। 

আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম  বলেন বেশ কিছু দিন ধরে বৃষ্টি পাত হওয়ায় নিম্ন এলাকায় কিছুটা পানি বাড়তে শুরু করেছে। পানি দ্রুত বৃদ্ধি পেলে দেশীয় নানা প্রজাতির মাছ ও বৃদ্ধি পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১