আপডেট : ১৩ July ২০২১
পাবনার চাটমাহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ করা হয়। ডিবিগ্রাম ইউনিয়নের ৪৯৩ জন হতদরিদ্রদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীর উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান। এসময়ে ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১