বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২১

মুকসুদপুরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি


গোপালগঞ্জের মুকসুদপুরে ১ ট্রাক করে ভ্রাম্যমাণভাবে তিনটি পণ্য বিক্রি করছে টিসিবি ডিলার। করোনা পরিস্থিতি মোকাবিলায় ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে  মুকসুদপুর পৌরসভার কমলাপুর বাসস্ট্যান্ডে টিসিবির ডিলার জেবিন এন্টারপ্রাইজ  তিনটি পণ্য বিক্রি করেছে। প্রতি কেজি চিনি ও মশুর ডাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা।  খানিকটা বিড়ম্বনা হলেও কম দামে ভালো মানের পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা।

টিসিবির ডিলার জেবিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মতিয়ার রহমান মিয়া জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবির মাধ্যমে তেল ১ হাজার লিটার, চিনি ৪’শ কেজি এবং মশুর ডাল ৪’শ কেজি বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, ন্যায্য দামের কারণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে টিসিবির পণ্যে বাড়ছে বিক্রিও।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১