আপডেট : ১১ July ২০২১
সিরাজগঞ্জের সলঙ্গায় মায়ের কোল থেকে পরে ট্রাকচাঁপায় সোয়াত (৩) নামের এক শিশু নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা কিন্তু চালককে আটক করতে পারেনি। রোববার সন্ধ্যার আগে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের থানার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোয়াত সলঙ্গা থানার আগরপুর মল্লিক পাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। পুলিশ এবং পারিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার আগে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সলঙ্গায় আসছিল শফিকুল তার স্ত্রী সন্তানকে নিয়ে। থানার বনবাড়িয়া এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা মুরগীর খাদ্য বোঝাই ট্রাক আসলে মানসিক প্রতিবন্ধি এক জনকে দেখে মোটর সাইকেল ব্রেক করলে সোয়াতের মা মোটর সাইকেল থেকে পরে যায় মায়েক কোলে থাকা শিশু পরে গেলে ট্রাকের নিচে পরে গেলে ঘটাস্থলেই শিশু সোয়াত মারা যায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১