আপডেট : ১১ July ২০২১
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। আজ রোববার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। এদিকে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় খবর পাওয়া গিয়েছে। সেই হিসেবে সোমবার থেকে জিলহজ মাস গণনা হবে।“ নিয়ম অনুযায়ী, ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে। সেই অনুযায়ী ইংরেজি মাস হিসাব করে দেখা যায় বাংলাদেশে ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১