বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২১

ফকিরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন


বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ ঘোষ জটাসাধু (৮০) শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসভবন আট্টাকী ঘোষ পাড়ায় বার্ধক্য জনিত কারণে পরোলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার সকাল ১০টায় আট্টাকী ঘোষপাড়া বাসন্তী পূজা মন্দির চত্ত্বরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুর কবীরের উপস্থিতিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপুর্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন দুপুরে ফকিরহাট শ্বশানঘাটে তার শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা শেখ আলাল উদ্দিন আলাল, শাহাদাৎ হোসেন, শেখ মো: আবু বকর, আব্দুল কাদের প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১