আপডেট : ১১ July ২০২১
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাহিদা বেগম নামে (২০) এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত সাহিদার চাচা রজব আলী জানান, এক বছর দুই মাস আগে রায়গঞ্জ উপজেলার ভাতারিয়া গ্রামের আকবর আলীর ছেলে মোতালেবের সাথে বিয়ে হয় সাহিদার। বিভিন্ন সময় অকারণে সাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে মোতালেব। এর আগে সিগারেটের আগুন দিয়ে পোড়ানোরও চিহ্ন আছে সাহিদার হাতের বিভিন্ন জায়গায়। প্রায় মাস খানেক আগে এসব বিষয় নিয়ে উভয় পক্ষ একটি শালিসী বৈঠক করে সব মীমাংসা করে। সব শেষ শনিবার রাতে কোন এক সময় সাহিদাকে হত্যা করে তার স্বামী মোতালেব। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১