আপডেট : ০৯ July ২০২১
ঢাকার কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক সেজে চাদাবাজি করার সময় মনির (৩৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট চক্রের সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় চাদাবাজি করার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তার সাথে থাকা অপর দুইজন দ্রুত পালিয়ে যায়, তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ব্যবহার করা প্রাইভেট কার(ঢাকা মেট্রো ১৫-১৩৩৫) ও কিছু কাগজপত্র জব্দ করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, সকালে আটককৃত মনির হোসেন তার কয়েকজন সহযোগীসহ মোবাইল কোর্ট লেখা সম্বলিত একটি গাড়ি নিয়ে রোহিতপুর ইউনিয়নের লাকির চরে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা আমাকে জানান। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাকিরচর এলাকায় গিয়ে মোবাইল কোর্ট লেখা গাড়িটিসহ প্রতারক চক্রের হোতা ভুয়া ম্যাজিস্ট্রেট মনির হোসেনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত মনির একজন পেশাদার প্রতারক। কিন্ত আমরা সেখানে যাওয়ার আগে মনিরের সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা কেরানীগঞ্জর যেখানেই ঘটবে সঙ্গে সঙ্গে যেন যে কেউ আমাকে ফোন দিয়ে জানান।
ভুক্তভোগী রিয়াজুল জানান, গতকাল এ চক্রটি তার ভাতের হোটেলে ৪০ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করে। তার নিকট টাকা না থাকায় তিনি ঋণ করে এ টাকা প্রতারকদের পরিশোধ করে।
অপর ভুক্তভোগী তাইজুল ইসলামও জানিয়েছেন আজ সকালে তার মুদি দোকান হতে ২০ হাজার এবং অন্যান্য দোকানদারের কাছ থেকেও ২/৪ হাজার টাকা করে বহু টাকা পয়সা আদায় করে। এ ছাড়া নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী, লাখিরচর ব্রিজ এলাকায়ও তারা চাদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১