আপডেট : ০৯ July ২০২১
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পরে রাত ১০টার পর থেকে পানি বেড়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার ৫ উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। বেশকিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে তিস্তা পাড়ের লোকজনের সাথে কথা বলে জানা গেছে। তিস্তা ব্যারাজের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী জানান, ভারত থেকে প্রচণ্ড গতিতে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পানি। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরো কি পরিমান পানি আসবে, তা ধারনা করা যাচ্ছে না। তবে পানি আরো বাড়তে পারে বলেও জানান ওই কর্মকর্তা। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নেয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১