বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০২১

আত্মসমর্পণ করেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমা


আদালতের দেওয়া কারাদণ্ড ভোগ করতে অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই এক কারাগারে এ দণ্ড ভোগ করতে গিয়েছেন তিনি।

৭৯ বছর বয়সী জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

এর আগে দেশটির কোনও প্রেসিডেন্টের কারাভোগের ঘটনা ঘটেনি। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১