আপডেট : ০৭ July ২০২১
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি কার্টনে ১০ কেজি করে ১২০ কার্টনে মোট ১২০০ কেজি আম পাঠানো হয়। বুধবার বেলা ১টার দিকে তামাবিলে আমের কার্টনগুলো গ্রহণ করেন আসামের গৌহাটিস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার তানভির মনুসর। তিনিই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহারের আমগুলো পৌঁছে দেবেন। আমগুলো হস্তান্তরের সময় তামাবিল স্থলবন্দরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ভারতের বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ত্রিপুরার বিপ্লব কুমার দেবের জন্য ‘হাঁড়িভাঙা’ আম উপহার হিসেবে পাঠিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১