বাংলাদেশের খবর

আপডেট : ০৭ July ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৮ জেলে ট্রলার আটক


বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৮টি জেলে ট্রলার মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন সাগর থেকে তাদের আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। আটক ট্রলারগুলো রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়ার বলে জানা গেছে।

জানা গেছে, ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা সমুদ্রে মাছ শিকার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুয়াকাটা নৌ-পুলিশ কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মাহমুদের নেতৃত্বে একটি দল রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮ টি জেলে ট্রলার, ৪ লাভ মিটার জাল ও ৫ মণ মাছসহ ট্রলারে থাকা জেলেদের আটক করে। পরে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি ট্রলারের মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেন।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৮টি ট্রলারের ৬টি ট্রলার মালিকরা জরিমানা দিয়ে তাদের জেলেদের নিয়ে গেছে। আর দুইটি ট্রলারের জরিমানার টাকা এখনও দিতে পারেনি। তারা নৌ-পুলিশের হেফাজতে আছেন। জরিমানা দিতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১