বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

লকডাউনে দোকান খোলা রাখায় দোকানিদের জরিমানা


মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বিধি নিষেধ অমান্য করে কঠোর লকডাউন পরিস্থিতিতে রাতে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানীদের জরিমানা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ধামশ্বর ইউনিয়নের নিরালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি মামলায় দুই হাজার একশত টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে রাতে দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের ১৫ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় দুই হাজার একশত টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, চলমান কঠোর লকডাউনে সরকারি বিধি নিষেধ মেনে সকলকে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা তৈরি করা হচ্ছে।  করোনার বিস্তার রোধে ও জনসচেতনতা তৈরি করতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। কারো খাদ্যসামগ্রীর সঙ্কট দেখা দিলে আমাদের অবগত করলে আমরা তাৎক্ষণিক খাদ্যসামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করছি।

এ সময় তিনি সবাইকে সচেতনতার সাথে সরকারি বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১